চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তি-হার, দুই ধাক্কায় অবনমনের ঝুঁকিতে হামজার লেস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে দ্বিতীয় স্তরে ইংলিশ চ্যাম্পিয়নশিপে লড়ছে হামজা দেওয়ান চৌধুরীর লেস্টার সিটি। সেখানেও সময় ভালো যাচ্ছে না, এই স্তর থেকেও অবনমন হয়ে তৃতীয় স্তরে যাওয়ার ঝুঁকিতে পড়েছে ফক্সরা। সম্প্রতি আর্থিক নিয়ম ভাঙায় ক্লাবটির ৬ পয়েন্ট কেটে নেয়া হয়েছে। অন্যদিকে শনিবার রাতে সোয়ানসি সিটির কাছে হেরে গেছে ২০১৫/১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের ৫৬ মিনিটে সোয়ানসির জান ভিপোটনিকের একমাত্র গোলে ১-০তে হারে স্বাগতিক লেস্টার। ম্যাচের শেষমুহূর্তে নেমে হার এড়াতে পারেনি বাংলাদেশ জাতীয় দল তারকা হামজা।

২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপে থাকাকালীন তিন বছরের লাভ ও টেকসই নীতি ভঙ্গের অভিযোগ ওঠে ক্লাবটির বিরুদ্ধে। গতবছরের মে’তে লেস্টারের বিরুদ্ধে মামলা করে প্রিমিয়ার লিগ। মামলা হেরে ৫ ফেব্রুয়ারি ৬ পয়েন্ট কেটে নেয়া হয় লেস্টারের। এর বিরুদ্ধে আপিল করে লাভ হয়নি ফক্সদের।

Banglabid

৪২ ম্যাচে ১১ জয় এবং ১৪ ড্র, বিপরীতে হার ১৭টি, দলটির পয়েন্ট থাকার কথা ছিল ৪৭, তবে এখন ৪১ পয়েন্ট নিয়ে লেস্টার টেবিলে ২৩এ আছে। ২২ থেকে ২৪তম দল অবনমিত হয়ে তৃতীয় স্তরে যাবে। হামজাদের পয়েন্ট কাটা না হলে ২০তম স্থানে থাকতে পারত আপাতত। আসরে ৪ ম্যাচ বাকি আছে তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ চ্যাম্পিয়নশিপপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলেস্টার সিটিহামজা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT