মাথায় আঘাত পেয়ে মাঠ থেকে হাসপাতালে এমি মার্টিনেজ, সবশেষ যা জানা গেল
প্রিমিয়ার লিগ

শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ২-০ গোলে জয় তোলে চেলসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মাথার প্রচণ্ড আঘাত পান চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। স্ট্রেচারে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর সোজা হাসপাতালে নেয়া হয়েছে।
চেলসি কোচ জাবি আলোনসো জানিয়েছেন, এটি ছিল কনকাশন অর্থাৎ, মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা। সতর্কতামূলক পরীক্ষার জন্য এমিকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ম্যাচে মার্টিনেজ নয় মাসে বা ২৩ ম্যাচ পর প্রিমিয়ার লিগে ক্লিন শিট রাখতে চলেছিলেন।
৬৮তম মিনিটে এভারটনের কিয়েরনান ডিউসবেরির ফ্রি কিক থেকে আসা একটি ক্রস আটকানোর সময় দলটির আরেক ডিফেন্ডার জ্যারড ব্র্যানথওয়েটের সঙ্গে মার্টিনেজের সংঘর্ষ হয়। ঘটনার পর খেলা প্রায় আট মিনিট বন্ধ ছিল। এরপর আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষকের পরিবর্তে মাঠে নামেন আরেক গোলরক্ষক মাইক পেন্ডার্স। এটি হয়ে দাঁড়ায় প্রিমিয়ার লিগে তার অভিষেক ম্যাচ। তিনি বাকি সময়টা সফলভাবে সামলেছেন।
ম্যাচ শেষে ঘটনা সম্পর্কে আলোনসো বলেছেন, ‘এটি একটি কনকাশন ছিল, তবে এর বাইরে বিস্তারিত কিছু জানি না। আমি ঘটনার একটি ক্লিপ মাত্র দেখেছি, তাই আমাদের অপেক্ষা করতে হবে।’
‘আমরা যতটুকু জানি, তিনি জ্ঞান থাকা অবস্থায় স্টেডিয়াম ছেড়েছেন এবং এখন হাসপাতালে সতর্কতামূলক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি, বিষয়টি খুব গুরুতর হবে না, আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’
তবে কোচ অনিশ্চিত চেলসির পরবর্তী তিনটি ম্যাচে মার্টিনেজ খেলতে পারবেন কিনা। প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড, আর এরমাঝে লিভারপুলের বিপক্ষে রয়েছে কারাবাও কাপের ম্যাচ।






