চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার হাওরের মানুষের কাছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

গেল বছরের আলোচিত ও প্রশংসিত ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। কলকাতা জয়ী মুহাম্মদ কাইউম পরিচালিত ছবিতে উঠে এসেছে হাওর পাড়ের মানুষের জীবন ও ভূপ্রকৃতি। এবার ছবিটি নিয়ে তাদের কাছেই ফিরছেন নির্মাতা।

আগামি ১৭, ১৮ ও ১৯ মার্চ সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র প্রদর্শন করবেন মুহাম্মদ কাইউম। তিনি জানান, যে জনপদের মানুষের জীবন ও ভূপ্রকৃতি নিয়ে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্র, আমাদের শুটিং লোকেশন ও পার্শ্ববর্তী এলাকায় চলচ্চিত্রটির প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই নির্মাতা জানান, ১৭ মার্চ সন্ধ্যা ৬টায় উত্তর তাহিরপুর গ্রামের খেলার মাঠ, ১৮ মার্চ সন্ধ্যা ৬টায় তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তন এবং ১৯ মার্চ বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সিনেমাটি দেখানো হবে।

গেল বছর নানা বিপত্তি মাড়িয়ে বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। ডিসেম্বরে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘সেরা ছবি’র পুরস্কার জিতে আলোচনায় আসে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। সেই সাথে সমালোচকদের প্রশংসাও পেয়েছে ছবিটি। হাওর অঞ্চলের একদল মানুষের সহজ-সরল ও একইসাথে কঠিন সংগ্রামের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। ছবির সিনেমাটোগ্রাফি মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের।

ছবিতে জয়িতা মহলানবিশ ও উজ্জ্বল কবির হিমু প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও অভিনয় করেছেন সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদ, মাহমুদ আলম, আবুল কালাম আজাদ প্রমুখ।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র সত্ব কিনে নিয়েছে চ্যানেল আই। টেলিভিশন ও ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিনে কবে এই ছবিটি দেখানো হবে, এ বিষয়ে শিগগির জানানো হবে জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উজ্জ্বল কবির হিমুকুড়া পক্ষীর শূন্যে উড়াজয়িতা মহলানবিশমানুষমুহাম্মদ কাইউমলিড বিনোদনসিনেমাহাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT