চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকের ঈদ আনন্দ এবার মুক্তাগাছায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
বিনোদন
A A

প্রতি ঈদেই গ্রামবাংলা থেকে শুরু করে শহরের সকল শ্রেণীর টেলিভিশন দর্শকের প্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির ঈদ-উল-আজহার পর্বটি ধারণ করা হয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ঘাটুরি ঈদগাহ মাঠে।

গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিতে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরো ব্যতিক্রমী, জমজমাট মজার সব খেলাধুলায় ভরপুর থাকবে।

এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য ময়মনসিংহকে বেছে নেয়ার কারণ হিসেবে উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, আদি কৃষি ঐতিহ্যের একটি জেলা ময়মনসিংহ। পুরাতন ব্রহ্মপুত্র ও তার শাখা-উপশাখাকে কেন্দ্র করে এ অঞ্চলে গড়ে উঠেছিল কৃষি বাণিজ্যের এক অনন্য ক্ষেত্র। কৃষি সমৃদ্ধির হাত ধরেই এখানে বিকশিত হয়েছিল লোক সংস্কৃতির। যার স্বরূপ আমরা দেখি মৈমনসিং গীতিকায়। কৃষি-ঐতিহ্যের সে ধারা এখনও ধরে রেখেছেন এখানকার কৃষক।

তিনি বলেন,‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ নানা গবেষণা ও কৃষিশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ময়মনসিংহে। ফলে ধান-পাটের পাশাপাশি নিত্য নতুন ফল-ফসলের চাষ বাড়ছে, খুব সহজেই আধুনিক কৃষির সঙ্গে যুক্ত হচ্ছে কৃষকরা। দীর্ঘ সময় ধরে মাছ চাষের শীর্ষস্থান দখলে রেখেছে এই অঞ্চলের খামারিরা। কৃষকের ঈদ আনন্দে এই কৃষকদের জীবন-জীবিকা আর তাদের গল্পকথাই তুলে আনার চেষ্টা করেছি।’

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানে হয়, চ্যানেল আইয়ে ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হয় ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায়। আসন্ন ঈদুল আযহাতেও হচ্ছে না ব্যতিক্রম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আযহাকৃষকের ঈদ আনন্দচ্যানেল আইলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT