কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রোববার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।
শুভ্রের বাবার নাম মনির হোসেন, মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণে আনা হয়। ঘটনায় একজন মারা গেছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তাৎক্ষণিকভাবে জানায়নি প্রশাসন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





