চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব হারানো কড়াইলবাসীর পাশে ‘দেলুপি’ টিম

‘দেলুপি’র আজকের সব আয় কড়াইলবাসীর জন্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজারের বেশি ঘর পুড়ে গেছে। এখনও খোলা আকাশের নিচে দিন কাটছে বহু পরিবারের। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সিনেমা ‘দেলুপি’ টিম ঘোষণা করেছে একটি মানবিক উদ্যোগ।

ঘোষণা অনুযায়ী, ২ ডিসেম্বর (মঙ্গলবার) সারা দেশে চলমান দেলুপি–র সব শো–এর টিকিট বিক্রির প্রযোজক অংশের পুরো অর্থ কড়াইলের ক্ষতিগ্রস্তদের কল্যাণে প্রদান করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেলুপি টিম জানিয়েছে, এটি কড়াইলবাসীর অপূরণীয় ক্ষতি পূরণের প্রচেষ্টা নয়—বরং তাদের প্রতি দেলুপি পরিবারের একাত্মতার প্রকাশ। তারা কড়াইলবাসীর প্রতি ভালোবাসা ও সালাম জানিয়ে সবাইকে এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান।

সারা দেশে যেসব হলে চলছে দেলুপি’র শো-
স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শপিং মল, ঢাকা:- দুপুর ০২.২০, সন্ধ্যা ০৭.২০
স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, মিরপুর, ঢাকা:- দুপুর ০৩.২০, রাত ০৮.০০
স্টার সিনেপ্লেক্স, বালি আর্কেড, চট্টগ্রাম:- দুপুর ০২.৩০, সন্ধ্যা ০৭.৪৫
সিনেস্কোপ, নারায়ণগঞ্জ:- দুপুর ০৩.০০, বিকাল ০৫.৩০, রাত ০৮.০০
গ্র‍্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, রাজশাহী:- সন্ধ্যা ০৬.০০টা।

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম ‘দেলুপি’–র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক করছেন। এর আগে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ ওয়েব সিরিজ নির্মাণ করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আগুনকড়াইল বস্তিকড়াইলবাসীতাওকীরদেলুপিলিড বিনোদনশাটিকাপসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি মিরপুর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস্কেটবল ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

জুন ৯, ২০২৬

কৃষি ও পল্লী খাতে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT