বিনোদন

‘কিং’ আসছে, শাহরুখের ভিডিও দেখে নিশ্চিত ভক্তরা!

শাহরুখ খান হাসিমুখে বসে আছেন, ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান একটি ক্যামেরার সামনে হাসিমুখে বসে আছেন, পেছনে কাঠের আলমারি ও টেলিফোন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অবশেষে ভক্তরা নিশ্চিত হলেন যে শাহরুখের পরবর্তী ছবি হতে চলেছে ‘কিং’। এতদিন গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে অভিনেতার পাশে দেখা গেল ছবির স্ক্রিপ্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ শাহরুখ ফ্যান ক্লাবের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে অভিনেতাকে ‘অশোকা’ নির্মাতা সন্তোষ সিভানের প্রশংসা করতে দেখা গিয়েছে। তিনি ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটোগ্রাফিতে মর্যাদাপূর্ণ পিয়েরে আঞ্জেনিউক্স এক্সেল লেন্সে ভূষিত হয়েছেন। এই ভিডিওতে চেয়ারের পাশে টেবিলে ‘কিং’ লেখা একটি স্ক্রিপ্ট বই দেখা গেছে। তা দেখে উচ্ছ্বসিত ভক্তরা কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে কমেন্ট বক্সে।

এক ভক্ত লিখেছেন, ‘কিং-এর স্ক্রিপ্ট প্রস্তুত।’ আরেকজন লিখেছেন, ‘কেউ স্ক্রিপ্ট বইটি খেয়াল করেছেন?’

‘কিং’ ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্যা সুহানা খান। শোনা যাচ্ছে মেয়ে সুহানার সাথে ‘কিং’ ছবিতে ‘ডন’ চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে। প্যারালাল লিড চরিত্রেই দেখা মিলবে তার। ছবিটির মাধ্যমে বলিউডে বড়পর্দায় পা রাখবেন সুহানা।

এই অ্যাকশন ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ এবং পরিবেশনায় থাকবেন সিদ্ধার্থ আনন্দ। ছবির শুটিং শুরু হবে জুলাই মাসে।
অবশেষে ভক্তরা নিশ্চিত হলেন যে শাহরুখের পরবর্তী ছবি হতে চলেছে ‘কিং’। এতদিন গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে অভিনেতার হাতে দেখা গেল ছবির স্ক্রিপ্ট।

বিষয়:কিং শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…