চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেজিএফ’র রেকর্ড ভেঙে দিলো ‘গদর টু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A
দুই ব্যক্তি হাতে হ্যামার নিয়ে ছবি, একজন সঙ্গীতশিল্পী ও অন্যজন অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে সানি দেওলের ‘গদর ২’। তৃতীয় সপ্তাহে যেখানে ছবিটির আয় কমার কথা, সেখানে শনিবার (২৬ আগস্ট) ও লাফিয়ে বেড়েছে ‘গদর ২’-এর আয়। আর যার মধ্য দিয়েই এবার ‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১৬তম দিনে ভারতের বক্স অফিসে ১৩.৭৫ কোটি রুপি আয় করেছে ‘গদর ২’। অর্থাৎ, এখনো পর্যন্ত শুধু ভারতেই ছবিটির মোট আয় ৪৩৯.৯৫ কোটি রুপি। যেখানে ‘কেজিএফ চ্যাপটার ২’ হিন্দি ভার্সনের মোট আয় ছিল ৪৩৪.৭০ কোটি রুপি। ফলে আর বলার অপেক্ষা রাখে না ‘কেজিএফ’র রেকর্ড ভেঙে দিলো ‘গদর ২’।

বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, রবিবার (২৭ আগস্ট) ‘গদর ২’-এর আয়ের অঙ্কটা আরও খানিকটা বাড়বে। তাদের ধারণা, হিন্দি ছবির ইতিহাসের ৩ নম্বর ছবি হিসাবে আজই ৪৫০ কোটির গণ্ডি পার করবে এই সিনেমা।

Banglabid

এই মুহূর্তে আয়ের হিসাবে ‘গদর ২’-এর আগে রয়েছে ৫০০ কোটি রুপির ক্লাবে থাকা  শাহরুখ খানের ‘পাঠান’ এবং প্রভাসের ‘বাহুবলী ২’ (হিন্দি ভার্সন)। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে অতি সহজেই ৫০০ কোটি রুপির ক্লাবের তৃতীয় ছবি হিসেবে নাম লেখাবে ‘গদর ২’।

শুধুমাত্র তাই নয়, মুক্তির মাত্র তিন দিনে ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপির ম্যাজিক ফিগার ছুঁয়েছিল ‘গদর ২’। পরের ১০০ কোটি কামাতে মাত্র দু-দিন সময় লেগেছিল সিনেমাটির। অষ্টম দিনে ৩০০ কোটি রুপির ক্লাবে নাম লেখানোর পর মাত্র ১২ দিনেই ৪০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল এই সিনেমা।

এদিকে ১৯৮৩ সাল থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও ফিল্ম ক্যারিয়ারের এই ৪০ বছরে প্রথমবারে মত বিপুল সাড়া পেলেন সানি দেওল। দর্শকদের থেকে এই বিপুল সাড়া পাওয়ার পর ‘গদর টু’ ছবিটি সানি দেওলের ক্যারিয়ারের সব থেকে বেশি আয় করা ছবি হয়ে দাঁড়িয়েছে।

Reneta

২০০১ সালে ‘গদর: এক প্রেমকথা’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ‘গদর’ ছবিতে সানি এক শিখ ট্রাক চালক ছিলেন। ঘটনাচক্রে তিনি সাকিনার (আমিশা) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতি তারা কীভাবে সামলেছিলেন তা দেখা যাবে ‘গদর টু’ ছবিতে।

সূত্র: বলিউড মুভি রিভিউজ

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘গদর ২’বক্স অফিসরেকর্ডসানি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT