ক্রিকেট

ওমরজাইয়ের ঝড়ো সেঞ্চুরির সাথে পেরে ওঠেনি রাজার লড়াকু শতক

ওমরজাইয়ের ঝড়ো সেঞ্চুরির সাথে পেরে ওঠেনি রাজার লড়াকু শতক

ব্যাটিংয়ে রেকর্ড গড়ে সেঞ্চুরি উপহার দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও সিকান্দার রাজা। ম্যাচে দুদলের দুই তারকার ঝড়ো শতকে হয়েছে রানের নতুন ইতিহাস। ছয়ে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন আফগানিস্তান অলরাউন্ডার ওমরজাই। পরে রাজার সেঞ্চুরিতেও জিততে পারেনি জিম্বাবুয়ে। তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজ ২-০তে জিতে নিয়েছে আফগানরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামে ইব্রাহিম জার্দানের দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রান করে আফগানিস্তান। জবাবে অধিনায়ক সিকান্দার রাজার আক্রমণাত্মক ব্যাটিংয়েও জিততে পারেনি জিম্বাবুয়ে। ৫ উইকেট হারিয়ে ২০২ রানে যেতে পারে। ১৯ রানে জেতে জয় তোলে আফগানরা।

লক্ষ্যতাড়ায় নেমে শুরুটা ভালো করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও ইনোসেন্ট কাইয়া। দুজন গড়েন ২১ বলে ৩৯ রানের জুটি। কাইয়া ১৩ বলে ২৫ রানে আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপ্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ চালান অধিনায়ক রাজা। শেষদিকে তাফাদজওয়া সিগাকে সঙ্গে করে ৬০ বলে অবিচ্ছিন্ন ১২০ রানের জুটি গড়েন তিনি। ৪০ বছর বয়সে টি-টুয়েন্টিতে সবচেয়ে বয়স্ক সেঞ্চুরিয়ান হিসাবে নাম লেখান। অপারাজিত থাকেন ৫৬ বলে ১০৬ রান করে।

আফগানিস্তানের হয়ে ২টি উইকেট নেন আব্দুল্লাহ আহমেদজাই। একটি করে উইকেট নেন ফরিদ আহমেদ, ওমরজাই ও রশিদ খান।

আগে প্রথমে ব্যাটে নেমে বিপর্যয়ে পড়েছিল আফগানিস্তান। ৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের মোড় ঘুরিয়ে দেন ওমরজাই। এজাজ আহমেদ আহমেদজাইকে নিয়ে ৫৯ বলে গড়েন ১৪২ রানের বিশাল জুটি। ৪৪ বলে নিজের প্রথম টি-টুয়েন্টি শতক পূর্ণ করেন ওমরজাই। আফগানিস্তানের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। ৫০ বলে ১১৬ রান করেন। ইনিংসে ১২ ছক্কা ও ৫ চারের মার ছিল। এজাজ খেলেন ২৭ বলে ৫২ রানের দারুণ ইনিংস। শেষদিকে অধিনায়ক রশিদ খানের ৬ বলে অপরাজিত ২৫ রানে ভর করে এগোয় আফগানরা।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন ব্র্যাড ইভান্স ও কুন্দাই মাতিগিমু। একটি করে উইকেট নেয় আর্নেস্ট মাসুকু, সিকান্দার রাজা ও ভিনসেন্ট মাসেকেসা।

বিষয়:আজমতউল্লাহ ওমরজাই আফগানিস্তান জিম্বাবুয়ে টি টুয়েন্টি রেকর্ড সিকান্দার রাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…