ফুটবল

ইনফান্তিনোকে অপসারণের দাবি জানিয়েছেন ইয়ূর্গেন ক্লপ

ইনফান্তিনোকে অপসারণের দাবি জানিয়েছেন ইয়ূর্গেন ক্লপ

ফিফা বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। অনেকের মতে তিনি আর ফিফা সভাপতির পদে যোগ্য নয়। এবার সেই আলোচনায় মুখ খুললেন জার্মানির বর্তমান কোচ ইয়ূর্গেন ক্লপ। জার্মান এই কোচ জিয়ান্নি ইনফান্তিনোর দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

দুর্নীতির কেলেঙ্কারির মুখে ২০১৫ সালে ফিফা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন সেপ ব্ল্যাটার। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তার জায়গাতে দায়িত্ব পান ইনফান্তিনো।

আগামী মার্চ মাসে পুনরায় নির্বাচনের জন্য দাঁড়ানোর পরিকল্পনা করছেন ইনফান্তিনো। তবে এর আগে বেশ চাপের মুখে রয়েছেন তিনি। ফিফার বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে গেছেন বর্তমান ফিফা সভাপতি। বিশ্বকাপ এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল তার।

এই পরিকল্পনার জন্য ইনফান্তিনো ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তাকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যে, সব নথিপত্র প্রকাশ না করলে তিনি আর ফিফা সভাপতির পদে থাকতে পারবেন না। তবে সেই আলোচনা নিয়ে এবার মুখ খুললেন লিভারপুলের সাবেক কোচ।

তিনি বলেন, ‘আমি বহু বছর ধরে ফুটবল অনুসরণ করছি। এমন অনেক মানুষ আছেন যারা আমার চেয়েও এ বিষয়ে অনেক বেশি জানেন। তবে আমার মনে হয় অধিকাংশ মানুষই এখন একমত। পরিবর্তন আনাটা অত্যন্ত যৌক্তিক হবে।’

পরিবর্তনের সরাসরি প্রসঙ্গ তুলে জার্মান সাবেক তারকা ক্লপ আরও বলেন, ‘ইনফান্তিনোর জায়গায় পরিবর্তিত দায়িত্বে যিনি আসবেন, নিশ্চিতভাবে বলা যায় তিনি এ পদে আরও ভালো কাজ করতে পারবেন।’

বিষয়:অপসারণ ইয়ূর্গেন ক্লপ ফিফা বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…