চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেট জাম্বো জেটে চেপে সৌদিতে নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার সৌদিতে প্রাইভেট জ্যাম্বো জেটে চেপে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দুই বছরের জন্য আল হিলালে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। প্যারিস থেকে একটি বড় আকারের বিলাসবহুল প্রাইভেট জাম্বো জেটে চড়ে তিনি মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রাখেন। প্রাইভেট জেটটিতে ছিল ডিলাক্স সুবিধা এবং এক্সিকিউটিভ লাউঞ্জ, কনফারেন্স রুম, ডাইনিং হল, রাজকীয় লাউঞ্জ, ব্যক্তিগত অফিস ও আরামদায়ক শয়নকক্ষ।

প্রাইভেট জাম্বো জেটটি বোয়িং ৭৪৭ মডেলের ছিল। নেইমারকে বহনকারী জেট কিংডম হোল্ডিং কোম্পানির মালিকানাধীন, যার সৌদি আরবের এভিয়েশন বাজারে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। রিয়াদ-ভিত্তিক হোল্ডিং কোম্পানিটি বেশ কিছু বিনিয়োগ করেছে।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বহনকারী বিমান সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর জাম্বো জেট থেকে বের হয়ে ফটোগ্রাফারদের ক্যামেরাবন্দি হন ৩১ বর্ষী ফুটবলার। এ সময় নেয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Banglabid

 

সৌদিতে যাওয়ার সময় নেইমার ক্রিম রঙের ট্র্যাকস্যুট পরিহিত ছিলেন। তার গলায় ছিল একটি বড় হীরা-খচিত ক্রুস, কাঁধে ছিল আল হিলাল ক্লাবের স্কার্ফ। ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়কে ফুলের তোড়া দিয়ে ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। পরে তিনি অপেক্ষমাণ ভক্তদের আবদার মেটাতে অটোগ্রাফ দেয়ার পাশাপাশি সেলফি তোলেন।

Reneta

কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার নেইমারকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে হাজির করবে আল হিলাল। একজন রক তারকাকে যেভাবে অর্ভথ্যনা জানানো হয়, নেইমারকে সেভাবেই বরণ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আল হিলালের এক কর্মকর্তা বলেন, ‘আমরা সাম্বা ড্যান্সারের (নেইমার) জন্য উপযুক্ত এমন বড় একটা পার্টির আয়োজন করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালনেইমারব্রাজিললিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও ব্রিটনির সংসারে ভাঙন

পরবর্তী

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত

পরবর্তী
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তের জন্য স্বাস্থ্য পরীক্ষা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত

নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি-রোহিঙ্গা মিলে সমুদ্রপথে মানব পাচার

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT