অন্যান্য খেলা

১০০ কেজি জুডো: স্বর্ণ আজারবাইজানের, মেয়েদের ৭৮ কেজিতে ইতালির

বাংলাদেশ ও আর্জেন্টিনা জুডো প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও আর্জেন্টিনা জুডো প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে, একজন বাংলাদেশি খেলোয়াড় আর্জেন্টিনার প্রতিপক্ষের উপর আঘাত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে ষষ্ঠ দিনে ছেলেদের ১০০ কেজি জুডোতে সোনা জিতেছেন আজারবাইজানের জেলিম কোটসোয়ে। মেয়েদের ৭৮ কেজিতে স্বর্ণপদক উঠেছে ইতালির বেলান্দি এলিসের গলায়।

বৃহস্পতিবার ছেলেদের ইভেন্টে জর্জিয়ার ইলিয়া সুলামানিদেজকে ১০-১ ব্যবধানে হারান জেলিম। আসরে আজারবাইজানের দ্বিতীয় স্বর্ণপদক এটি। যৌথভাবে ব্রোঞ্জ জেতেন ইসরায়েলের পাল্টচিক পিটার ও উজবেকিস্তানের তুরোবয়ে মুজাফফারবেগ।

মেয়েদের ইভেন্টে ইসরায়েলের ল্যানির ইনবারকে ১১-০ ব্যবধানে হারান এলিস। আসরে ইতালির পঞ্চমে সোনা এটি। যৌথভাবে ব্রোঞ্জ জেতেন পর্তুগালের স্যাম্পাইও প্যাটরিকা ও চীনের জেনজাও মা।

বিষয়:আজারবাইজান ইতালি জুডো প্যারিস অলিম্পিক-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…