জনপদ

‎জয়পুরহাটে হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী গ্রেপ্তার

‎জয়পুরহাটে হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী রনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলায় জুলফিকার আলী রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:গ্রেপ্তার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…