ক্রিকেট

দুইশোর কিছু বেশি করলেই পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

দুইশোর কিছু বেশি করলেই পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে খুব বড় পূঁজি গড়তে পারেনি পাকিস্তান এ। শাহজাইব খানের ফিফটিতে দুইশ পেরিয়ে থেমেছে তারা। শিরোপা ঘরে তুলতে লঙ্কানদের লাগবে ২১৭ রান। টুর্নামেন্টের সবখেলা দেখাচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্কে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২১৬ রান তোলে তারা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন শাহজাইব খান। শামিল হোসেন করেন ৪০ রান। রোহাইল নাজির ৩৭ এবং আব্দুল সামাদ করেন ৩৩ রান।

লঙ্কান বোলারদের মধ্যে রাভিন্দু ফের্নান্দো ও গারুকা সানকেথ ৩টি করে উইকেট নেন। ভানুজা শাহান নেন ২ উইকেট।

বিষয়:এশিয়া কাপ রাইজিং স্টারস পাকিস্তান এ ফাইনাল শ্রীলঙ্কা এ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…