অপরাধ

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানার সন্ত্রাসী টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন।

তিনি বলেন, টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার সময় তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।

মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে প্রায় এক মাস ধরে চেষ্টা চলছিল। তার দেশত্যাগ ঠেকাতে পাসপোর্টও ব্লক করা হয়।

বিষয়:গ্রেপ্তার সন্ত্রাসী টিটন সুইডেন আসলাম হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…