মার্শের সেঞ্চুরিতেও লাভ হয়নি, টানা তিন জয়ে সিরিজ ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছিল ইংল্যান্ড। এরপর টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে ইংলিশরা। চতুর্থ ম্যাচে লড়াকু সংগ্রহ পেয়েছিল সফরকারী দল। রানতাড়ায় নেমে ঝড়ো সেঞ্চুরি করেন মিচেল মার্শ। তবে ৭ রানে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে হ্যারি ব্রুকের দল।
সিডনিতে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করে ইংল্যান্ড। জবাবে নেমে ৭ উইকেটে ১৭৪ রানে থামে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন স্যাম কারেন। ২৮ বলে ৫০ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২৯ বলে ৩৩ রান করেন জেমস কোলস। লিয়াম ডাউসন ও জর্ডান কক্স ২৩ রান করে করেন। জেমি ওভারটন ৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
অজি বোলাদের মধ্যে রিলি মেরেডিথ ও স্পেন্সার জনসন দুটি করে উইকেট নেন।
জবাবে নেমে ঝড় তোলেন মিচেল মার্শ। ৯টি করে চার ও ছক্কায় ৫৭ বলে ১১৯ রান করেন। বাকি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান করেন স্যাম হার্পার। ১২ রান করে করেন নিখিল চৌধুরী ও টিম ডেভিড।
ইংলিশ বোলারদের মধ্যে ৩ উইকেট নেন হেনরি ক্রোকোম্বে।





