চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী উদ্দেশ্যে জাতীয় সমাবেশ, জানালেন জামায়াত সেক্রেটারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জাতীয় সমাবেশের সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ করতে যাচ্ছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিশদ বর্ণনা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন: আমাদের দাবিগুলো হলো- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটিরও বেশি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থার করা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হল রুমে ১৯ জুলাই অনুষ্ঠীতব্য জাতীয় সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।

Banglabid

তিনি আরও বলেন, স্বাধীনতার পর বিগত ৫৪ বছরে আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছি। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাক-স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সাংবিধানিক অধিকার আমরা যতটুকু ভোগ করতে পারছি এবং জাতীয় সমাবেশ আয়োজনের সুযোগ পেয়েছি, সেজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল-হামদুলিল্লাহ। সমাবেশ আয়োজনে দেশবাসী, মিডিয়া ও প্রশাসন যে সহযোগিতা করছেন, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জামায়াত সেক্রেটারি বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি, কোটি মানুষের প্রিয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। সমাবেশে আমরা ইসলামিক ও দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি। তারাও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, জাতীয় সমাবেশ সফল করে তোলার লক্ষ্যে একটা মূল বাস্তবায়ন কমিটি এবং এর অধীনে আরও ৮টি উপকমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবে।

Reneta

জামায়াতে ইসলামীর এই নেতা অনুষ্ঠিতব্য সম্মেলনের কারণে সাময়িক জনদুর্ভোগের কথা ভেবে দেশবাসী এবং নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। একইসাথে, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সর্বতোভাবে সফল করার জন্য সকল মিডিয়ার সাংবাদিক, প্রশাসন এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আসন্ন সমাবেশের সার্বিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচনের কাঠামো, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের ও শহীদ আত্মত্যাগ ও তাদের পুনর্বাসন এবং আওয়ামীলীগ শাসনামলের অনাচার ও তাদের বিচার দাবী করে বিশদ বক্তব্য দেন।

মিয়া গোলাম পরওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এড. মোয়াযযম হোসাইন হেলাল ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুষ্ঠিতউপলক্ষেজাতীয় সমাবেশজামায়াত ইসলামীরসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT