বিনোদন

‘জেলার’ এ কার পারিশ্রমিক কত?

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলা সিনেমার অভিনেতা ও অভিনেত্রীর ছবি, যারা বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ‘জেলার’ সিনেমার জন্য ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত। এরপর সিনেমার লভ্যাংশ নিয়েছেন আরও ১০০ কোটি রুপি। মোট তার পারিশ্রমিক দাঁড়িয়েছে ২১০ কোটি রুপি।

ভারতীয় সিনেমার প্রথম সারির অভিনেতারা পারিশ্রমিক পান ১০-২০ কোটি রুপি। তবে বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমির শত কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার রেকর্ড আগেই গড়েছেন। সম্প্রতি ২০০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিলেন রজনীকান্ত।

ছবিতে মোহন লাল ৮ কোটি, জ্যাকি স্রফ চার কোটি, শিবা রাজকুমার ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। তামান্না ভাটিয়া নিয়েছেন ৩ কোটি রুপি।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ‘জেলার’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করে যাচ্ছে। শিগগির ৬৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে ছবিটি।

সূত্র: ফিল্মিবিট

বিষয়:জেলার রজনীকান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…