চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছরেই বিয়ে করেছেন অভিনেত্রী আইরিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৩, জুন ২০২৪
বিনোদন
A A
অভিনেত্রী আইরিনের সুন্দর ছবি, বিয়ের পরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও রোকাইয়া জাহান চমকের বিয়ের খবরে সরগরম শোবিজ অঙ্গন। কাকতালীয়ভাবে দুই অভিনেত্রীর বিয়ে হয়েছে একই দিনে! এরমধ্যে নাদিয়ার বর শোবিজ অঙ্গনেই কাজ করছেণ, এবং চমকের বর পেশায় একজন ব্যবসায়ী।

দুই সহকর্মীর বিয়ের খবরে শোবিজ তারকারা যখন অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন, ঠিক তখন এলো ছোটপর্দার আরেক অভিনেত্রী আইরিন আফরোজের বিয়ের খবর!

যদিও তিনি বিয়ে করেছেন গেল বছরের ডিসেম্বরে! দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনেই বিয়ে হয়েছে। বিয়ের খবরটি একরকম গোপনই রেখেছিলেন তিনি। আইরিনের বরের নাম মেহেদী হাসান চৌধুরী। পেশায় ব্যবসায়ী।

একটি গণমাধ্যমকে নিজের বিয়ের খবর জানিয়ে আইরিন বলেন, ‘গত বছরের মে মাসে আমার বাবা স্ট্রোক করেন। এর আগে থেকে তিনিসহ পরিবারের সবাই চেয়েছিলেন যেন আমি বিয়ে করি। তারপর সাত দিন হাসপাতালে ছিলেন বাবা। তখনো তিনি অনেকবার আমার বিয়ের কথা বলেছেন। বাবার মৃত্যুর পর সে সময়ই সিদ্ধান্ত নিই সে বছরই বিয়ে করব।’

২০১৪ সালে শোবিজে পা রাখা আইরিন বহু নাটকে দেখা গেছে। ‘কলিং বেল’, ‘বকুলপুর’, ‘শারীরিক শিক্ষা’, ‘চার চক্কর’, ‘রঙের মানুষ ঢংয়ের খেলা’, ‘চোরে চোরে প্রেম’, ‘চুল পাকা’, ‘ছোট দেবর’, ‘অভাব’, ‘প্রেমপত্র’, ‘গ্যাঁড়াকল’, ‘বাবু’, ‘সাবলেট গুবলেট’, ‘তিন শব্দের মেসেজ’সহ আছে তার বেশ কিছু ধারাবাহিক।

রাহাত কবিরের পরিচালনায় ঈদের ৭ম দিন দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ে দেখানো হবে আইরিন অভিনীত টেলিছবি ‘জাস্ট ফিল’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীআইরিন আফরোজচমকনাটকনাদিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও বাইরে করণীয়

আগস্ট ৭, ২০২৬
ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন, জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT