বিশ্বকাপের পর টানা দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। দুই ম্যাচেই ছিলেন না লিওনেল মেসি। আর প্রথম ম্যাচে জোড়া গোলে করা ৩৯ বর্ষী লুইস সুয়ারজ এ ম্যাচে করেছেন জয়সূচক একমাত্র গোলটি।
বিশ্বকাপ ধকলের পর পরিবারসহ ছুটিতে আছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাকে ছাড়াই মহাযজ্ঞের পর প্রথম ম্যাচে নেমে শিকাগো ফায়ারকে ৩-২ গোলে হারিয়েছিল মিয়ামি। সে ম্যাচে সুয়ারেজ করেন জোড়া গোল। রোববার সকালে দ্বিতীয় ম্যাচে সিএফ মন্ট্রিয়লকে ১-০ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
৪০ এর কাছাকাছি বয়স উরুগুয়ে তারকা সুয়ারেজের, তবুই চিরতরুণ তিনি। ম্যাচের প্রয়োজনে করছেন গোলও। ম্যাচের বয়স যখন ৮১ মিনিট ঠিক সে সময় পেনাল্টি থেকে গোলে করেন সুয়ারেজ। সে গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।
১৭ ম্যাচ শেষে ১১ জয়ে, ৪ ড্র এবং ২ হারে ৩৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিয়ামি। একই সমান ম্যাচে ১২ জয় ৩ ড্র এবং ২ হারে ৩৯ পয়েন্ট নিয়ে টিবেলের শীর্ষে অবস্থান করছে ন্যাশভিল। তিনে ২৯ পয়েন্ট নিয়ে নিউ ইংল্যান্ড এবং ২৬ পয়েন্টে চারে শিকাগো ফায়ার।







