ফুটবল

মেসি-সুয়ারেজের জোড়া গোল, উড়ছে মিয়ামিও

মেসি-সুয়ারেজের জোড়া গোল, উড়ছে মিয়ামিও

সদ্যই আর্জেন্টিনা জার্সিতে গোল করে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। কয়েকদিন পার না হতেই ক্লাব ফুটবলে জ্বলে উঠলেন মহাতারকা। মেজর লিগ সকারে তার ও লুইস সুয়ারেজের জোড়া গোলে ৪-০তে বড় জয় তুলেছে ইন্টার মিয়ামি।

রোববার ভোরে ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৪-০তে জিতেছে মিয়ামি। খেলার শুরুতেই তিন মিনিটে উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেজের গোলে লিড পায় স্বাগতিক দল। ৩৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে গোলের খাতায় নাম লেখান মেসি। ৪৭ মিনিটে মিয়ামির তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। ৬০ মিনিটে অসাধারণ গোলে নিজের জোড়া গোল পূর্ণ করেন এলএমটেন। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক মিয়ামি।

জয়ে পয়েন্ট লিগ টেবিলে তৃতীয় থেকে দ্বিতীয়তে এসেছে মিয়ামি। ২৮ ম্যাচে ১৩ জয় আর ১০ ড্রতে তাদের পয়েন্ট ৪৯।

বিষয়:ইন্টার মিয়ামি মেজর লিগ সকার লিওনেল মেসি লুইস সুয়ারেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…