ফুটবল

সুয়ারেজ-রিকেলমের গোলে সিনসিনাটির সঙ্গে রোমাঞ্চকর ড্র মিয়ামির

সুয়ারেজ-রিকেলমের গোলে সিনসিনাটির সঙ্গে রোমাঞ্চকর ড্র মিয়ামির

মেজর লিগ সকারে এফসি সিনসিনাটির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-২এ ড্র করেছে ইন্টার মিয়ামি। ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।

ম্যাচের প্রথমার্ধে দুদলই গোলের দেখা পায়নি। গোলশূন্য থেকে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে কাসেমিরোর অ্যাসিস্টে গোল করে মিয়ামিকে ১-০তে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

৮০ মিনিটে ইভানদারের পাসে কেনজি এমবোমা ডেম গোল করে সিনসিনাটিকে সমতায় ফেরান। ৮৬ মিনিটে স্যামুয়েল গিডি আরও এক গোল করলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মিয়ামি।

হারের শঙ্কায় থাকা মিয়ামিকে শেষ মুহূর্তে রক্ষা করেন তরুণ ব্রাজিলিয়ান রিকেলমে ফিলিপে। ৯০ মিনিটে ইন্টার জার্সিতে নিজের প্রথম গোলে ২-২এ নাটকীয় ড্র উপহার দেন তিনি।

এই ড্রয়ে মৌসুমের শেষ দুই ম্যাচ বাকি থাকতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে এখন ইন্টার মিয়ামি।

বিষয়:ইন্টার মিয়ামি রিকেলমে ফিলিপি লুইস সুয়ারেজ সিনসিনাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…