অন্যান্য

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন

কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ

দ্য ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা এবং কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মোহসিনা আহমেদ সাবেক বিচারপতি আবু কাউছার আহমেদের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিষয়:দ্য ডেইলি স্টার মোহসিনা আহমেদ সাংবাদিক তাসনিম মহসিন মিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…