ফুটবল

মিয়ামিতে হিগুয়েনের উত্তরসূরি মেসি

আর্জেন্টিনা ফুটবল দলের দুই তারকা খেলোয়াড়, মেসি ও হিগুয়েনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দুই তারকা খেলোয়াড়, মেসি ও হিগুয়েনের ছবি, যারা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সকল আলোচনার ইতি টেনে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। দুই থেকে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি।

যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে মেসির সতীর্থ হতে পারতেন আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন। একসময় জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন বহু ম্যাচ, ২০১৪ বিশ্বকাপের ফাইনাল হারার হতাশা সঙ্গী হয়েছিল দুজনেরই।

আকাশি-নীল জার্সিতে মেসিকে সতীর্থ হিসেবে পেলেও ইন্টার মিয়ামিতে সেই ভাগ্য হিগুয়েনের আর হচ্ছে না। আট মাস আগে ফুটবল থেকে নিয়েছেন অবসর, ছাপ রেখে তিনি ছেড়ে গেছেন মিয়ামি।

আর্জেন্টাইন সাবেক স্ট্রাইকার ২০২০ সালে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদ, নাপোলি এবং জুভেন্টাসের হয়ে ইউরোপে খেলেছেন। শেষবেলায় এসেছিলেন আমেরিকায়। ইন্টার মিয়ামিতে ৬৭ ম্যাচে রেখে গেছেন ২৯ গোল।

বিষয়:আর্জেন্টিনা ইন্টার মিয়ামি মেসি হিগুয়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…