বাংলাদেশ

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

বাংলাদেশ পুলিশ লোগো, পুলিশ সদস্যরা পেশাদার পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল লোগো, পুলিশ সদস্যরা পেশাদার পোশাকে, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলা তদন্তে তদারকি জোরদার করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জের ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন। এছাড়া ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্যে অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, মামলা তদন্তে আরও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। পেশাদারিত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করে দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তার পাশাপাশি সরকারি সম্পদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

বিষয়:পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…