ফুটবল

অস্ত্রোপচারের পর ভালো আছেন নেইমার

নেইমার ফুটবল ম্যাচে খেলছেন, প্যারিস সেন্ট জার্মেই দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার প্যারিস সেন্ট জার্মেই দলের জার্সিতে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচারের পর শারীরিকভাবে সুস্থ অনুভব করছেন নেইমার। ৩১ বর্ষী পিএসজি তারকা হাসপাতালে বিছানায় শুয়ে মোবাইলে গেমস খেলে সময় পার করছেন! মানসিকভাবে বেশ চাঙ্গা আছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়।

টার ডি’হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে শুক্রবার নেইমারের সফল অস্ত্রোপচার হয়।

পিএসজির পক্ষে সফল অস্ত্রোপচারের পর জানানো হয়েছে, এখন তাকে চিকিৎসাধীন থাকা অবস্থায় নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। অন্তত দুইদিন কাতারের অ্যাসপেটার স্পোর্টস হাসপাতালে থাকবেন। কিছুদিন বিশ্রামের পর শুরু করবেন ফিজিওথেরাপি।

ফরাসি ক্লাবটির মেডিকেল ডিরেক্টর হাকিম চালাবি বলছেন, ‘এই মুহূর্তে নেইমার শারীরিকভাবে ভালো আছেন এবং খোশমেজাজে আছেন। তেমন ব্যথা অনুভব করছেন না। অল্প কয়েকদিন ক্রাচে ভর করে হাঁটবেন। তারপর শুরু করবেন হালকা ভারোত্তোলন।’

‘কবে তিনি মাঠে ফিরবেন, সেটি পরে আমরা মূল্যায়ন করব। এ মুহূর্তে এটি নিয়ে কথা বলা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লাবের মেডিকেল কর্মীরা আরও পরীক্ষা-নিরীক্ষার পর সার্জনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।’

ফরাসি জায়ান্টদের হয়ে এ মৌসুমে নেইমার ১৩ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন। গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

নেইমারকে কমপক্ষে তিন মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। সেরে উঠতে সময় লাগলে তার মাঠে ফিরতে চার মাসও লেগে যেতে পারে।

বিষয়:নেইমার পিএসজি ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…