চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপি ক্ষমতায় আসার পর আসাম-ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা মিটেছে: শুভেন্দু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ১২, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আসাম ও ত্রিপুরাতে অনুপ্রবেশ-সংক্রান্ত সমস্যা মিটেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গুয়াহাটি গিয়ে সেখানে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেছেন, “আসাম এবং ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসার পর অনুপ্রবেশের সমস্যা মিটেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে এমন সরকার ছিল যারা বিএসএফ-কে জমি পর্যন্ত দেয়নি। আসামে অনুপ্রবেশ ঠেকাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা পশ্চিমবঙ্গেও নেওয়া হবে।”

পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা। নয়ই মে শপথ নেওয়ার পর সোমবারই বসেছিল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, হিমন্ত বিশ্ব শর্মাকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করে তার প্রশংসা করেছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন, “হিমন্ত জি আমার বড় ভাইয়ের মতো। তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। মাটির মানুষ তিনি।”

Reneta

প্রসঙ্গত, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব শর্মা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাম-ত্রিপুরায় অনুপ্রবেশবিজেপিশুভেন্দু
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT