চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা ডুবে মারা গেছেন ভ্যালেন্সিয়ার কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Valencia coach in blue training kit outside football academy building. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যালেন্সিয়ার কোচ ফার্নান্দো মার্টিন

ইন্দোনেশিয়ায় এক নৌকা দুর্ঘটনায় ভ্যালেন্সিয়ার মেয়েদের বি দলের কোচ ফের্নান্দো মার্টিন এবং তার তিন সন্তান মারা গেছেন। ক্লাবটি শনিবার কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মার্টিন এবং তার পরিবার ইন্দোনেশিয়ার উপকূলে একটি পর্যটক নৌকায় ছিলেন, সে সময় নৌকাটি ১০ ফুট উঁচু ঢেউয়ের কবলে পড়ে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৪৪ বছর।

শুক্রবার ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাবুয়ান বাজো দ্বীপের কাছে পাদার দ্বীপ প্রণালীতে নৌকাটি ডুবে যায়। সেখানে ১১ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর ভ্যালেন্সিয়া কোচ এবং তার নয়, দশ এবং ১২ বছর বয়সী সন্তানদের নিখোঁজ ঘোষণা করা হলেও পরে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

মার্টিনের স্ত্রী এবং সাত বছরের মেয়েকে উদ্ধার করা হয়েছে। নৌকার চারজন ক্রু সদস্য এবং একজন ট্যুর গাইডকেও জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের মৃতদেহের সন্ধান করছেন।

এক বিবৃতিতে ভ্যালেন্সিয়া বলেছে, ‘ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌকা দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া সিএফ মেয়েদের বি দলের কোচ ফের্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ অত্যন্ত কঠিন সময়ে, ক্লাবটি তার পরিবার, ভ্যালেন্সিয়া সিএফ, ভ্যালেন্সিয়া সিএফ ফেমেনিনো এবং ভিসিএফ একাডেমির বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা এবং পূর্ণ সমর্থন প্রকাশ করতে চায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াকোচনৌকা ডুবিভেলেন্সিয়ালা লিগালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT