চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ক্রিকেট বোর্ড এখন ‘অহংকারী’ হয়ে উঠেছে:  ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে না দেয়ায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘অহংকারী’ বলেও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘ক্ষমতার কারণে তারা এখন ‘অহংকারী’ হয়ে উঠেছে’।

সম্প্রতি ব্রিটিশ একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। বলেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলতে না দেয়া নিয়ে চিন্তা করা উচিত নয়। বিষয়টি অদ্ভুত, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়নি।’

“পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএল খেলতে না দেয়াটা কেবলই তাদের অহংকার। ‘অনেক তহবিল’ থাকার কারণে তারা ক্ষমতা পেয়েছে। সে কারণে ভারতের ক্রিকেট বোর্ড এখন ‘অহংকারী’ হয়ে উঠেছে।’’

‘পাকিস্তান ও ভারতের মধ্যকার এমন সম্পর্ক দুর্ভাগ্যজনক। ভারত এখন ক্রিকেট বিশ্বে ক্ষমতাবান হিসেবে যে আচরণ করছে তাতে তাদের অনেক অহংকার রয়েছে। কারণ তাদের প্রচুর তহবিল তৈরি করার ক্ষমতা রয়েছে। যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি।’

‘আমি মনে করি, তারা নিজেদের একটি পরাশক্তি হিসেবে প্রদর্শন করছে। তারা অহংকারী আচরণ করে নির্ধারণ করছে, কাদের খেলাতে হবে এবং কাদের খেলানো উচিত নয়।’

উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী সংস্করণে ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। সে বছর মুম্বাইতে সন্ত্রাসী হামলার ঘটে। এরপর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। সে কারণে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলইমরান খানপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT