লোকেশের সেঞ্চুরি, হাতছাড়া পাড্ডিকাল-গিলের, একশ পেরিয়ে লিড ভারতের

ওয়েলিংটন টেস্টে বড় সংগ্রহের দিকে ছুটছে ভারত। লোকেশর রাহুলের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ১১৮ রানের লিড পেয়েছে তারা। তবে এদিন সেঞ্চুরি হাতছাড়া হয়েছেন দেবদূত পাড্ডিকাল ও শুভমন গিলের। পাড্ডিকাল ৮০ রানে এবং গিল ৯৮ রানে আউট হয়েছেন।
টসে হেরে আগে ব্যাটে নেমে ১২১ ওভারে ৩৬৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে নেমে ১২৫ ওভারে ৪৮৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। রিশভ পান্ত ৫৫ রানে অংশুল কম্বোজ শূন্যতে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
লোকেশ ও পাড্ডিকাল তৃতীয়দিনের প্রথম সেশন কাটিয়ে দেন। মধ্যাহ্ন বিরতির পর ১৬৫ রানের জুটি ভাঙে। ১৭৫ বলে ৮০ রানে আউট হন পাড্ডিকাল। চা বিরতির পর তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। লোকেশ ফেরেন ২৯০ বলে ২৩৬ রান করে। এরপর দিনের খেলার দুই বল বাকি থাকতে আউট হন গিল। ৯৮ রান করেন ভারত অধিনায়ক। পরে পান্ত ও অংশুল মিলে দিনের খেলা শেষ করেন।
প্রথম ইনিংসে স্বাগতিকদের হয়ে একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, কাইলি জেমিসন, জ্যাকব ডাফি ও নাথান স্মিথ।
এর আগে প্রথম ইনিংসে নেমে সেঞ্চুরি করেন দুই কিউই ব্যাটার। হেনরি নিকোলস ৩৩৫ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২১৬ বলে ১১৮ রান করেন গ্লেন ফিলিপস। বাকিদের কেউ ১৫ রানের বেশি করতে পারেননি।
ভারত বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরাহ ৪ উইকেট নেন। আকাশ দীপ ৩, অংশুল কম্বোজ ২ এবং প্রষিধ কৃষ্ণা নেন এক উইকেট।






