পুরনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

ছবি: সংগৃহীত
যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় গ্রাহকেরা নতুন এসি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরোনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে নতুন ইনভার্টার এসি কেনা যাবে। এ ক্ষেত্রে স্প্লিট টাইপ এসির ক্ষেত্রে পৌনে ১ টন থেকে ২ দশমিক ৫ টন এবং ক্যাসেট ও সিলিং টাইপ এসির ক্ষেত্রে ১ দশমিক ৫ টন থেকে ৫ টন পর্যন্ত বিভিন্ন মডেল বেছে নিতে পারবেন গ্রাহকেরা। পুরোনো এসি জমা দিলে নতুন এসির মূল্যের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ নগদ ছাড় পাওয়া যাবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সমন্বয়ে এসিতে ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথম বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করে এসি উৎপাদন ও বাজারজাত করছে।
তিনি আরও বলেন, ওজোন স্তরের ক্ষতি কমাতে ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন পরিচালনা করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকদের পুরোনো ও অচল এসির পরিবর্তে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্টযুক্ত বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এতে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচ হ্রাস এবং দেশের বিদ্যুতের সুষম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
বর্তমানে ওয়ালটন পৌনে ১ টন থেকে ২ দশমিক ৫ টন ক্ষমতার বিভিন্ন মডেলের স্প্লিট টাইপ ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। এসব মডেলের মধ্যে বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভার এসিও রয়েছে। এ ছাড়া মাঝারি ও বড় স্থাপনার জন্য ১ দশমিক ৫ টন থেকে ৫ টন ক্ষমতার ক্যাসেট ও সিলিং টাইপ ইনভার্টার এসি এবং ভিআরএফ ও চিলার প্রযুক্তির এসি উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটন জানিয়েছে, এসির গুণগত মান নিশ্চিত করতে গ্রাহকদের এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত গ্যারান্টি দেওয়া হচ্ছে।



