জনপদ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী-স্ত্রী ও তাদের ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী-স্ত্রী ও তাদের ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি বোঝানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীর এনএস তেল পাম্পের সামনে ট্রাক ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন, শাহজাদপুরের উপজেলার বিলকলমী গ্রামের মৃত শহীদ সরকারের মেয়ে মোছা. আঞ্জুমান রোজী ও তার স্বামী মো. আনসারুল ইসলাম।

বুধবার ২৪ জানুয়ারি রাতে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার জানান, শাহজাদপুরের বাঘাবাড়ীর এন এস তেল পাম্পের সামনে ট্রাক ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও ১ জন আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিষয়:সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ স্বামী-স্ত্রী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…