চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবপাচারকারীদের বিচারের মুখোমুখি করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের আলোচনা সভা, বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মানবপাচার অপরাধ আমরা কোনোভাবেই সহ্য করব না। মানবপাচারের সঙ্গে জড়িতদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে চাই।

বুধবার (২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

জাতীয় সংলাপ যৌথভাবে আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড, কোয়িকা, গ্লোঅ্যাক্ট বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ ইউনাইটেড নেশন্সস নেটওয়ার্ক অন মাইগ্রেশন।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচার গুরুতর একটি অপরাধ, এটি প্রতিরোধে সরকার কাজ করছে। প্রতিটি মানব পাচার ঘটনার তদন্ত ও বিচার করতে আমরা বদ্ধ পরিকর। এই অপরাধকে আমরা কোনোভাবেই সহ্য করবো না।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, মানবপাচার প্রতিরোধে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরকার একযোগে কাজ করছে। এই লক্ষ্যে আইএলও প্রোটোকল আমরা সইও করেছি। মানবপাচার প্রতিরোধে এটি আমাদের সদিচ্ছার প্রতিফলন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেন, মানবপাচার এক‌টি জঘন্য অপরাধ। অনিয়মিত অভিবাসন কখনই কাম্য নয়। মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজের ক্ষেত্রে বাংলাদেশ লিডিং রোলে রয়েছে। বাংলাদেশে রোহিঙ্গারাও মানবপাচারের শিকার হচ্ছেন। মানবপাচার প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখ‌তে হ‌বে।

Reneta

অনুষ্ঠা‌নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, আইওএম বাংলাদেশের অফিসার ইন চার্জ ফাতিমা নুসরাত গাজ্জালী ও ইউএনওডিসির দক্ষিণ এশিয়া আঞ্চলিক প্রতিনিধি মারকো টেজিরিয়া উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবপাচারকারীস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

পশ্চিম তীরে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT