চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান দুর্ঘটনার কারণে বিয়ের পার্টি বাতিল করলেন হিনা খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২৫
বিনোদন
A A
বিয়ের জন্য প্রস্তুত দম্পতি, প্রেমের মুহূর্তে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। গেল ৪ জুন অনুষ্ঠিত তাদের বিয়েতে কেবল কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। তাইতো বিয়ের পর হিনা খান পাপারাজ্জিদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন।

কিন্তু আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কারণে সেই পার্টি বাতিল করলেন তিনি। সঙ্গে ক্যামেরার সামনে পাপারাজ্জিদের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (১২ জুন) হিনা খান বলেছিলেন যে তিনি পাপারাজ্জিদের জন্য তার বিয়ে উপলক্ষ্যে একটি পার্টি আয়োজন করছিলেন। কিন্তু পরের দিনই বিমান দুর্ঘটনার কারণে পার্টি বাতিল করার জন্য অভিনেত্রী ক্ষমা চেয়েছেন।

হিনা খানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি বলছেন, ‘একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল আমি আপনাদের সবাইকে আসতে বলেছিলাম আমরা ভেবেছিলাম আমরা একটি ছোট্ট একটা উদযাপন করব। কিন্তু আহমেদাবাদে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমার মনে হয় না এই সময়ে আমাদের কোন উদযাপন করা উচিত। তাই আমরা এটা স্থগিত করছি। আমরা এর পরেরবার এটা করব।’

বিয়ের পর হিনা খান এবং রকি জয়সওয়ালকে প্রথমবারের মতো টেলিভিশনের একটি অনুষ্ঠান ‘পতি পত্নী অর পাঙ্গা’-এর একটি বিশেষ পর্বে নজরকাড়তে চলেছেন। তারা দু’জনেই এই পর্বের শ্যুটিং ইতিমধ্যেই করেছেন। এই পর্বটি শিগগির সম্প্রচার করা হবে।

বর্তমানে হিনা খান চতুর্থ লেভেলের স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। অভিনেত্রী সম্প্রতি তার কেমোথেরাপি সেশন সম্পন্ন করেছেন এবং তার চিকিৎসা এখনও চলছে। আশা করা হচ্ছে, অভিনেত্রী শিগগিরি এই যুদ্ধে জয়ী হয়ে এই রোগ থেকে মুক্তি পাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদাবাদ বিমান দুর্ঘটনাবিয়েরকি জয়সওয়ালহিনা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT