চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর নেতৃত্ব ও দল পরিচালনায় মুগ্ধ হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে নেতৃত্বের অভিষেকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার মাঠের অধিনায়কত্ব ও দল পরিচালনা দেখে মুগ্ধ টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কিউইদের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সস্মেলনে শান্তর ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন হাথুরু।

‘একটা হলো লিডারশিপ আরেকটি ক্যাপ্টেন্সি। দুটি কিন্তু ভিন্ন বিষয়। প্রথমে বলব দল পরিচালনার কথা, সেটি অসাধারণ এবং মাঠের অধিনায়কত্বও অসাধারণ। আনঅর্থোডক্স সিদ্ধান্ত নিতে পারে এবং তা কাজে দেয়। শুধু ভারপ্রাপ্ত নয়, নিয়মিত অধিনায়ক হওয়ার যোগ্যতা ওর রয়েছে। হতে পারে লম্বা রেসের ঘোড়া।’

সাকিব আল হাসান চোটে পড়ায় ওয়ানডে বিশ্বকাপে দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত। লিটন দাস আগ্রহী না হওয়ায় টেস্টেও দায়িত্ব পান। এ মাসেই নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলকেও নেতৃত্ব দেবেন শান্ত।

আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর মাঝে কিছুটা খারাপ সময় যাওয়ায় শান্তকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়। রান না পাওয়ায় ধারাবাহিকভাবে ট্রলের শিকার হওয়া ক্রিকেটার এখন ব্যাটিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসা।

ভবিষ্যতে নেতৃত্বের দিক থেকেও অন্যদের চেয়ে এগিয়ে শান্ত। সাকিব-তামিমরা খেলা ছাড়ার পর দলের হাল ধরতে পারবেন এমন একজনকে পেয়েছে বাংলাদেশ।

বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লড়াই। সিলেট টেস্টে ১৫০ রানের জয় পাওয়া স্বাগতিকদের চোখ এবার সিরিজ জয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিনায়কনিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টমিরপুরলিড স্পোর্টসশান্তহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT