ফুটবল

ভারতের সঙ্গে ড্র করলেও এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের

বাংলাদেশ ও ভারতের ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের ফুটবল দলের খেলোয়াড়রা এশিয়ান কাপের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিলং থেকে: এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের সঙ্গে জয় পায়নি বাংলাদেশ। ম্যাচে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি লাল-সবুজ দল। গোল করতে না পারার আক্ষেপ আছে কোচ হাভিয়ের কাবরেরার। তবে এই বাংলাদেশকে এশিয়ান কাপের মূল মঞ্চেই দেখতে চান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ-ভারত লড়াই গোল শূন্য ড্র হয়েছে। ম্যাচ শেষে কাবরেরা বলেছেন, ‘প্রথমার্ধে আমরা গোলের সুযোগ মিস করেছি। না হলে আমরা ম্যাচটি জিততে পারতাম।’

ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ। এশিয়ান কাপে খেলার ইচ্ছে প্রকাশ করে কোচ বলেছেন, ‘ভারত এই গ্রুপে শীর্ষ বাছাই দল। সেই দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পাওয়াটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। আমরা এশিয়ান কাপে খেলতে চাই।’

হামজাকে নিয়ে অবশ্য সন্তুষ্ট বাংলাদেশের কোচ। বলেছেন, ‘তিনি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় ও মানুষ। আজ প্রথম ম্যাচেই তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শিলংয়ে ম্যাচ দেখেছেন। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘আমরা সৌদি আরবে এশিয়ান কাপ খেলতে চাই। ভারতের বিপক্ষে এক পয়েন্ট আমাদের সেই যাত্রার অংশ। হামজাসহ গোটা দলই ভালো খেলেছে।’

এদিকে গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে। চার দলের সমান চার পয়েন্ট।

বিষয়:কাবরেরা তাবিথ বাফুফে বাংলদেশে ভারত শিলং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…