এরিক মেয়ারের অধীনে বাংলাদেশ মেয়েদের নতুন শুরু

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ পিটার জেমস বাটলার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এরিক মেয়ার। তার অধীনে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় দল। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে কেন্দ্র করে রোববার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন রিতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকারেরা।
রোববার প্রথম সেশনের অনুশীলন করে বাংলাদেশ দল। প্রথম দিন বাংলাদেশ দল নিজেদের লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা ঠিক করেন। এরপর শরীর গরম ও বিভিন্ন ট্যাকটিকস নিয়ে কাজ করেন। গোলকিপার ও বিভিন্ন পজিশনের খেলোয়াড়দের নিয়ে আলাদা অনুশীলন করে।
দলের অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের প্রায় সব তারকারা। দলের সাথে আছেন ফরোয়ার্ড রিতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, মোছাম্মৎ সাগরিকাসহ অন্যান্যরা। মিডফিল্ডের প্রাণভোমরা মনিকা চাকমা, মারিয়া মান্দারা দলের সাথে অনুশীলন করেছেন। এছাড়া ডিফেন্ডারদের মধ্যে মমিতা খাতুন, শামসুন্নাহার সিনিয়রসহ অন্যান্যরা অনুশীলন করেছেন। দলের সাথে যোগ দিয়েছেন বংশোদ্ভূত আনিকা রানিয়া সিদ্দিকীও।
আনিকা রানিয়ারা দ্বিতীয়ন দিন সোমবারও অনুশীলন করেছেন জাতীয় স্টেডিয়ামে। অনুশীলনে বাংলাদেশ দলকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। বিভিন্ন অনুশীলনের পাশাপাশি কোচ এরিক মেয়ারের বিভিন্ন পরিকল্পনাও বেশ মনোযোগী ছিলেন ফুটবলাররা।
বাংলাদেশ নারী দল সবশেষ সেপ্টেম্বরে এশিয়ান গেমসে আন্তজার্তিক ম্যাচ খেলেছিল। ওই আসরে একমাত্র মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র ছাড়া বাকি দুটি ম্যাচে সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল। তারপর দলটি ডিসেম্বরে আবার আন্তর্জাতিক ম্যাচে নামতে যাচ্ছে।
সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচটি হবে ডিসেম্বরের ১ তারিখ, বিশান স্টেডিয়ামে যেখানে কোনো দর্শক থাকতে পারবে না। ক্লোজডোর ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। দ্বিতীয় ম্যাচটি হবে ৫ ডিসেম্বর। এ ম্যাচটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এ ম্যাচটিও বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হবে।
ফরাসি কোচ এরিক মেয়ারকে এক মাসের জন্য বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। নিয়মিত প্রধান কোচ পিটার বাটলার ক্যানসারের চিকিৎসার জন্য ইংল্যান্ডে অবস্থান করায়, সিঙ্গাপুরের বিপক্ষে ১ ও ৫ ডিসেম্বরের প্রীতি ম্যাচ দুটিকে সামনে রেখে ২০২৬ সালের নভেম্বরের শুরুতে তাকে এই স্বল্পমেয়াদি দায়িত্ব দেয় হয়।





