স্বাস্থ্য

হামে আরও ৪ শিশুর মৃত্যু

হামে আরও ৪ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫০৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে ১৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫ হাজার ৪৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাস্থ্য অধিদপ্তর হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…