ক্রিকেট

নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেন জ্যোতিরা

মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফি

নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেন জ্যোতিরা

আইসিসি মেয়েদের ইমার্জিং উইমেনস নেশনস ক্রিকেট ট্রফিতে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বসল বাংলাদেশ। গ্রুপপর্বের ম্যাচে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে ডাচ মেয়েরা।

আরব আমিরাতের আজমানে কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রান সংগ্রহ ইমার্জিং মেয়েরা। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৩১ রান করে জয় তুলে নেয় নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের হয়ে মিডলঅর্ডার ব্যাটার স্টেরে কেলিস অপরাজিত ৬৮ রান করেন। ওপেনার বাবেট লিড করেন ১৭। ফিবি মোলকেনবোয়ার ২০ রানে আউট হন। শেষদিকে ফ্রেডরিক ওভারদ্বিজ অপরাজিত ১২ রান করেন।

বাংলাদেশের দুই স্পিনার রাবেয়া খান ২টি ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট নেন। পেসার রিতুমণি নেন ১ উইকেট।

প্রথমে ব্যাটে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন দিলারা আক্তার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আউট হন ২০ রানে। রাবেয়া খান ও শারমিন আক্তার ১৯ রান করে আনেন।

নেদারল্যান্ডসে হেদার সিগার্স ৪ উইকেট শিকার করেন। হ্যানা ল্যান্ডহির নেন দুটি উইকেট। কারলেইন কোলউইক ও আইরিস জভিলিং একটি করে উইকেট নেন।

বিষয়:নেদারল্যান্ডস বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…