চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরো দিয়ে অবসরে ফ্রান্সের বিশ্বকাপজয়ী জিরুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২৪, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আগামী ১৪ জুন জার্মানিতে বসতে চলেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। ২০২৪ আসর শেষে ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিতে চলেছেন অলিভিয়ে জিরুদ। তরুণদের সুযোগ দিতে বুটজোড়া তুলে রাখবেন ফরাসিদের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা।

ফরাসি সংবাদমাধ্যম লেকি’পেতে সিদ্ধান্তের কথা জানিয়েছেন জিরুদ। জাতীয় দলে ১৩১ ম্যাচ খেলে ৫৭ গোল করেছেন ৩৭ বর্ষী তারকা। ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ জিতলেও তিনি আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। পাননি কোনো গোল। ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পথে ৪ গোল করেন।

অবসর নিয়ে জিরুদ বলেছেন, ‘লা ব্লুজদের হয়ে এটি আমার শেষ প্রতিযোগিতা হতে চলেছে। যা আমি মিস করব। তরুণদের জন্য পথ করে দিতে হবে। আমার মনে হয়, এখনও আমার হাতে দুবছর সময় আছে, কিন্তু ফ্রান্সের হয়ে আমার ক্যারিয়ার শেষ পর্যায়ে এসেছে। নিজের ভারসাম্য খুঁজে নিতে হবে।’

আসছে মৌসুমে এসি মিলান ছেড়ে এমএলএসের ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দিতে চলেছেন জিরুদ। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও চেলসিতে খেলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪জার্মানিজিরুদফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT