আন্তর্জাতিক

ত্রাণ কেন্দ্র থেকে জোরপূর্বক জিনিসপত্র নিচ্ছে গাজাবাসী

গাজাবাসী ত্রাণ কেন্দ্র থেকে জিনিসপত্র নিচ্ছে, ছবি তোলা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজাবাসী ত্রাণ কেন্দ্র থেকে জিনিসপত্র নিচ্ছে, বেশ কয়েকজন মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) বলেছে, গাজায় হাজার হাজার মানুষ জোড়পূর্বক ত্রাণ ডিপোতে প্রবেশ করে ময়দা এবং প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র নিয়ে যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, অঞ্চলটির কেন্দ্র ও দক্ষিণের বেশ কয়েকটি গুদাম এবং বিতরণ কেন্দ্রে জোড়পূর্বক প্রবেশ করেন সেখানকার বাসিন্দারা।

ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে বলেছে, এটি একটি উদ্বেগজনক লক্ষণ যে, তিন সপ্তাহের যুদ্ধ এবং গাজায় কঠোর অবরোধের পর সেখানকার বেসামরিক শৃঙ্খলা ভেঙে পড়তে শুরু করেছে। এটি খুবই উদ্বেগজনক।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস। এরপর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনারা। দুই পক্ষের এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ যাদের সিংহভাগই গাজার নাগরিক। তাছাড়া ইসরায়েল অঞ্চলটিতে বোমাবর্ষণ শুরু করার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহও বন্ধ হয়ে যায়। ফলে মানবিক সংকটের মুখে পড়ে সেখানকার কয়েকলক্ষ বাসিন্দা।

বিষয়:ইউএনআরডব্লিউএ গাজা ত্রাণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…