ক্রিকেট

খাজাকে গাজার পাশে দাঁড়াতে দিলো না আইসিসি

বাংলাদেশের ক্রিকেটার বিশ্বকাপে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটার জয়ের উদযাপন করছেন, মাঠে উচ্ছ্বাস প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে বৃহস্পতিবার নামছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ম্যাচের আগে অনুশীলনে বিশেষ জুতা পরে নেমেছিলেন অজিদের টপঅর্ডার ব্যাটার উসমান খাজা। জুতায় লেখা ছিল- ‘সব প্রাণই সমান’, ‘স্বাধীনতা সকল মানুষের অধিকার’। তাতে আলোচনা ওঠে গাজার পাশে দাঁড়াতে এমন বার্তা দিয়েছেন খাজা। আইসিসির নজরে আসায় সেই জুতা পরে আর ম্যাচে নামা হচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত তারকা ক্রিকেটারের।

পার্থ টেস্টের আগে বার্তাসহ জুতা পরে অনুশীলনের পর খাজা জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও জুতা জোড়া পরবেন। তাতেই বাধে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার পক্ষে খাজার সেই বার্তা ছড়িয়ে পড়লে ‘রাজনৈতিক বক্তব্যের’ আইন দেখিয়ে তা মাঠে প্রদর্শন নিষিদ্ধ করে আইসিসি।

বাস্তবতায় শেষপর্যন্ত সিদ্ধান্ত বদলেছেন খাজা। গাজার পাশে দাঁড়ানো বার্তা লেখা জুতা পরে মাঠে নামবেন না। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

৩০ বর্ষী কামিন্স বলেছেন, ‘আমাদের দলটির একটি শক্তিশালী দিক হল, দলের সবাই মতামত প্রকাশ করতে পারে। সেদিক থেকে দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও ভাবনা আছে। খাজা সঙ্গে এপ্রসঙ্গে আমার কথা হয়েছে। আমার মনে হয়েছে, এবিষয়ে তার আসলে কোনো হইচই করার উদ্দেশ্য ছিল না। তবে আমরা তার পাশে আছি।’

‘আইসিসি নিয়মের বিষয়টি সামনে এনেছে। যে নিয়ম উজি জানত কিনা তা জানি না। তার জুতায় লেখা ছিল- ‘সব প্রাণই সমান’, ‘স্বাধীনতা সকল মানুষের অধিকার’ আমার মনে হয়, এটা খুব বেশি বিভেদ সৃষ্টি করে না। এটা নিয়ে খুব বেশি মানুষের অভিযোগ থাকার কথা না।’

খাজার জুতার ছবি ভাইরালের পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত জানানোর অধিকারকে আমরা সমর্থন করি। তবে ব্যক্তিগত মতাদর্শ মাঠে প্রদর্শনের ব্যাপারে আইসিসির কিছু নিয়ম-কানুন আছে। আমরা চাই প্রত্যেক খেলোয়াড় সেসবকে যথাযথ সম্মান দেখাবেন।’

আইসিসির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সি বা সরঞ্জামাদিতে সাংঘর্ষিক কিছুর প্রদর্শনী নিষিদ্ধ। বিশেষ করে জাতীয় লোগো, বাণিজ্যিক লোগো, ইভেন্ট লোগো, প্রস্তুতকারকের লোগো, খেলোয়াড়ের ব্যাটের লোগো, চ্যারিটি লোগো বা অ-বাণিজ্যিক লোগোর বাইরে কোনো লোগো ক্রিকেটারদের জার্সি বা সরঞ্জামাদিতে প্রদর্শন করা যাবে না।

বিষয়:অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট কামিন্স খাজা গাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…