অর্থনীতি

বনানীতে লরির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

বনানীতে লরির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় লরির ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সড়কে যান চলাচল বন্ধ।

সোমবার (১০ মার্চ) সকালে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এই দুর্ঘটনায় আরও এক নারী ও শিশু আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে সহকর্মীর মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্দ রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও।

জানা গেছে, দুর্ঘটনায় একজন মারা যাওয়ার পর পোশাক শ্রমিকরা বনানীর চেয়ারম্যানবাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিষয়:নিহত শ্রমিক নিহত সড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…