চকরিয়ায় বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন, চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা ইসমত আরা (৫৫) ও আয়েশা (১০)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর বলে জানা গেছে।
আহতরা হলেন, প্রাইভেট কারের চালক আশিকুর রহমান (২৭) এবং ইসমত আরার ছেলে সম্রাট (৩০)।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করে হেফাজতে নিয়েছে হাইওয়ে থানা পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






