চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টাকে ফ্রান্সের প্রেসিডেন্টের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশ এখন রূপান্তরের একটি সময়ে প্রবেশ করছে, তাই আপনার নেতৃত্ব দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের গণতান্ত্রিক নির্বাচনের জন্য ভিত্তি প্রস্তুত করা এবং শান্ত ও জাতীয় পুনর্মিলনে ফিরে আসা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ কাজ হবে। আপনি এই বিষয়ে ইতিমধ্যে যেসব বার্তা দিয়েছেন সেগুলোকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, আপনার দেশ জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অনুগ্রহ করে জেনে রাখুন যে, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থনের ওপর ভরসা করতে পারেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি বিশেষভাবে আশা করি, দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যৌথ কাজ মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলোতে চলতে পারে।

তিনি বলেন, ফ্রান্স আপনার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী। আমি আপনার ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাফল্য কামনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনন্দনপ্রধান উপদেষ্টাপ্রেসিডেন্টফ্রান্সফ্রান্সের প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT