ফুটবল

ফ্রান্সের বিপক্ষে ড্র ইতালির, লেভান্ডোভস্কির হ্যাট্টিকে দাপুটে জয় পোল্যান্ডের

ডি ব্রুইনের জোড়া গোলে জিতেছে বেলজিয়াম

ফ্রান্সের বিপক্ষে ড্র ইতালির, লেভান্ডোভস্কির হ্যাট্টিকে দাপুটে জয় পোল্যান্ডের

উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইতালি। অন্য ম্যাচে রোমানিয়ার বিপক্ষে দারুণ করেছেন রবার্ট লেভান্ডোভস্কি। তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ৬-০ গোলে জিতেছে পোল্যান্ড। অন্যদিকে ডি ব্রুইনের জোড়া গোলে তুরস্ককে ৩-০ গোলে হারায় বেলজিয়াম।

ফ্রান্সের ঘরের মাঠ সেন্ট ডেনিস স্টেডিয়ামে ইতালির বিপক্ষে মাঠে নামে জিনেদিন জিদানের শিষ্যরা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করেন উসমানে ডেম্বেলে ও মাইকেল ওলিসেরা। প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে নেমে ৫৫ মিনিটে ফ্রি কিক থেকে মাইকেল ওলিসের অসাধারণ গোলে লিড পায় ফরাসিরা। লিড বেশি সময় ধরে রাখতে পারেনি ফ্রান্স ৬৮ মিনিটে আজ্জুরিদের সমতায় ফেরায় ইন্টার মিলানের ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। ৮৫ মিনিট ডাওট উপামেকানো লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় ফ্রান্স। তবে ম্যাচে আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

অন্যদিকে ঘরের মাঠ স্তাদিওন নারোদোভিতে রোমানিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লেভান্ডোভস্কি। ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই নাম্বার নাইন। ৪৭ মিনিটে জোড়া গোল পূরণ করেন। ৮৬ মিনিটে হ্যাট্টিক পূর্ণ করেন লেভান্ডোভস্কি। এছাড়া দলের হয়ে একটি করে গোল করেন ইয়ান বেদনারেক এবং জেলিনস্কি। রোমানিয়ার ডিফেন্ডার ভার্জিল ঘিৎসা নিজের ভুলে প্রতিপক্ষকে একটি গোল উপহার দেন।

অন ম্যাচে কেভিন ডি ব্রুইনের জোড়া গোলে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। খেলার শুরুর ১০ মিনিটে ডি ব্রুইনের নিখুঁত ফিনিশিংয়ে ১-০ তে এগিতে বিরতিতে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে ফিরে আরও একটি গোল করেন ডি ব্রুইনে। তৃতীয় গোলটি করেন রোমেলো লুকাকো।

এছাড়া বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় জর্জিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক হাঙ্গেরি। ইউক্রেনের ঘরের মাঠে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় নর্দান আয়ারল্যান্ড। ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্লোভাকিয়া।

বিষয়:ইতালি উয়েফা নেশনস লিগ ডি ব্রুইনে পোল্যান্ড ফ্রান্স বেলজিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…