ক্রিকেট

ব্যান্টনের সেঞ্চুরি, অ্যাটকিনসনের চার উইকেট, সিরিজে ফিরল ইংল্যান্ড

ব্যান্টনের সেঞ্চুরি, অ্যাটকিনসনের চার উইকেট, সিরিজে ফিরল ইংল্যান্ড

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বলে-ব্যাটে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল ইংলিশরা। ব্যাটিংয়ে টম ব্যান্টনের ১২১ এবং বোলিংয়ে গাস অ্যাটকিনসনের ৪ উইকেটে জয়ের ভিত পায় হ্যারি ব্রুকের দল।

অ্যাডিলেড ওভালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৫ রানের সংগ্রহ গড়ে ইংল্যান্ড। জবাবে নেমে ৪৪.৩ ওভারে ২২০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ওপেনার বেন ডাকেট ৯ রানে বিদায় নেন। দ্বিতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন টম ব্যান্টন ও জো রুট। টম ব্যান্টন ৯৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২১ রান করেন। জো রুট ৬৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন।  জর্ডান কক্স ৬৭ রান এবং উইল জ্যাকস অপরাজিত ৫৪ রান করেন।

অজিদের হয়ে জাভিয়ার বার্টলেট ৩ উইকেট নেন। এছাড়া স্পেন্সার জনসন ও রিলে মেরেডিথ একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই দুই ওপেনার ট্রাভিস হেড (৭) এবং মিচেল মার্শের (২) উইকেট হারায় স্বাগতিকরা। কুপার কনোলি রানের খাতা খোলার আগেই আউট হন। ক্যামেরন গ্রিন সর্বোচ্চ ৬৪ এবং ম্যাট রেনশ ৬৩ রান করেন।

ইংলিশদের হয়ে গাস অ্যাটকিনসন ৪টি উইকেট নেন। লিয়াম ডাউসন ২ এবং জোফরা আর্চার, স্যাম কারেন ও সনি বেকার একটি করে উইকেট নেন।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড গাস অ্যাটকিনসন টম ব্যান্টন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…