বাংলাদেশ

অবসরে পাঠানো পুলিশের চার এসপি ও এক ডিআইজিকে চাকরিতে পুনর্বহাল

বাংলাদেশ পুলিশ লোগো, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের লোগো, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের ডিজাইন, যা পুলিশ বিভাগের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অবসরে পাঠানো পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক পদ মর্যাদা এক ও পুলিশ সুপার পদ মর্যাদা ৪ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক ৫ টি প্রজ্ঞাপনে এই পাঁচ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব ড.মোহাম্মদ আবদুল মোমেন। চাকরি ফিরে পাওয়া কর্মকর্তারা হলেন, সাবেক উপ-পুলিশ মহাপরিদর্শক মো.আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক পুলিশ সুপার মো.আলী হোসেন ফকির, সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মো.জিলুর রহমান, সাবেক পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন মিয়া ও সাবেক পুলিশ সুপার ড.মো.নাজমুল করিম খান।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবসর প্রদানের তারিখ থেকে পূর্ণবহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তাদের বকেয়া বেতনাদি, পদোন্নতি ও চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন।

বিষয়:চাকরিতে পুনর্বহাল পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…