অপরাধ

মিছিলে অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক আওয়ামী লীগে নেতা গ্রেপ্তার

মিছিলে অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক আওয়ামী লীগে নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল আয়োজন, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল (৫০) নামে দলটির এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে লালবাগ থানার পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক। গত ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি ঝটিকা মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে তিনি অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা ও সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:অভিযোগে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…