রবিবার থেকে শুরু হতে চলেছে ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’-এর ১৮ তম সিজন। সঞ্চালকের ভূমিকায় থাকছেন সালমান, তাই বাড়তি উত্তেজনা ভক্তদের মনে। এবারের শো-তে থাকছে নানা চমক।
বিগ বসের এবারের থিম ‘টাইম কা তাণ্ডব’ অর্থাৎ সময়ের তাণ্ডব। শো সাজানো হয়েছে অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে। তাই প্রতিযোগীদের জন্য তৈরি এই সেট কেমন হবে তা জানতে ভক্তরা আগ্রহী।
কালার্স টিভি একটি ভিডিও শেয়ার করেছে যেখানে বিগ বস হাউজের ভেতরের সাজসজ্জা দেখানো হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন ঘরের সাথে নতুন টুইট, বিগ বস জানে এই সিজন আপনাকে সিট থেকে উঠতে দেবে না।’
১ মিনিটের সেই ভিডিওতে দেখা গেছে , দুর্গের মতো ইন্টেরিয়র। কারাগারও আছে। বেশ কিছু মূর্তিও দেখা গেছে। সুইমিং পুল আছে। আছে ঝোলানো ঘণ্টা। বিছানার পাশের দেয়াল সাজানো ফুল ও পাতা দিয়ে। মনে হবে যেন জঙ্গল। বাথরুম ডিজাইন করা হয়েছে তুর্কি হাম্মামের মতো করে।
এই সিজনের সম্ভাব্য প্রতিযোগী হতে চলেছেন নিয়া শর্মা, সামিরা রেড্ডি, গুরুচরণ সিং, চাহাত পান্ডে, অবিনাশ মিশ্র, করণ প্যাটেল, সুরবী জ্যোতি ডালজিৎ কৌর ও সুধাংশ পান্ডে।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস







